দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর স্মৃতি ইংল্যান্ডের খুব বেশি নেই। বরং পরিসংখ্যান বলছে, ১৯৬৬ সালের পর থেকে প্রথমে গোল হজম করে বিশ্বকাপের কোনো ম্যাচেই জয় পায়নি থ্রি লায়নস।
১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে তারা দারুণ প্রত্যাবর্তন করে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল।
কিন্তু সেই ঐতিহাসিক জয়ের পর কেটে গেছে প্রায় ছয় দশক। এরপর বিশ্বকাপে কোনো ম্যাচে প্রথমে গোল হজম করলে আর জয়ের মুখ দেখেনি ইংল্যান্ড।
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে চলমান শেষ ৩২-এর ম্যাচেও শুরুতেই গোল হজম করেছে টমাস টুখেলের দল। ফলে ৬০ বছরের সেই অস্বস্তিকর পরিসংখ্যান ভেঙে ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
/অ